চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে এক কেজি ৮৬৫ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা সোনার বাজার মূল্য এক কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৬টায় দিকে জীবননগরের পাতিলা ঈদগাঁ মাঠ এলাকা থেকে স্বর্ণের বারগুলোসহ তাকে আটক করা হয়।

আটক সেলিম হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঘাডাঙ্গা গ্রামের জাফর আলীর ছেলে।

মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জীবননগরের পাতিলা গ্রামের ঈদগাঁ এলাকা দিয়ে সোনার একটি চালান সীমান্তের দিকে যাবে। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল পাতিলা ঈদগাঁ মাঠ সংলগ্ন পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। সকাল সাড়ে ৬টার দিকে দুজন মোটরসাইকেলে করে পাতিলা ঈদগাঁ অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবিকে দেখে পালানোর চেষ্টা করেন। এসময় বিজিবি ধাওয়া করলে মোটরসাইকেলের পেছনে বসে থাকা সেলিম হোসেন রাস্তায় পড়ে যান। আর অপরজন মোটরসাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যান। পরে সেলিমের দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপে মোড়ানো ১৬টি সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৮৬৫.৫৭ গ্রাম।

উদ্ধার করা সোনার বাজার মূল্য এক কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা।

তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো শুল্ককর ফাঁকি দিয়ে ভারতে পাচারের করা হচ্ছিল। এ ঘটনায় জীবননগর থানায় মামলা করা হয়েছে। আর স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *