বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আফতাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা। এসময় তার দুই সহযোগিকেও গ্রেফতার করা হয়। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সম্প্রতি বিলুপ্ত তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ধৃত আফতাব। তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব জয়নাল আবেদীনের ছেলে তিনি।

রোববার (৬ অক্টোবর) দিনগত রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

জেলা গোয়েন্দা শাখার তথ্যমতে, সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় মামলার এজাহারভুক্ত আসামি আফতাব অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সেখানে অভিযান চালায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় আফতাবকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গেল ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই। ওই মামলায় এমএ মান্নান জেলহাজতে রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *