সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীতে নৌ-পরিবহনে চাঁদা আদায়ের অভিযোগে ৪ যুবককে আটক করেছে নৌ-পুলিশ। এসময় চাঁদাবাজীর নগদ টাকা, তাদের ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা ও তেল চুরির মেশিন জব্দ করা হয়।

বুধবার (২৪ জানুয়ারি) ভোরে তাদের  আটকের পর দুপুরে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন ছাতক পৌর শহরের চরেরন্দ গ্রামের আলমগীর (২৬) একই গ্রামের জামিল হোসেন (২৮), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের গৌখালের পাড় গ্রামের আরাফাত আলী (২৫) একই এমরান আহমদ (২৩)।

ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *