সুনামগঞ্জের দিরাইয়ে খেলাধুলা বিষয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও কিশোরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

গুরুতর আহত ৮জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাীন।

মঙ্গলবার ৯ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামে ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে মাসুক মিয়ার পক্ষের এখলাছুর রহমান (৩৫), ফুল মিয়া (২২), কামাল হোসেন (৩৫), জাহিদ হাসান (১৪), সুহেনা (১৮) এবং অপর পক্ষের আলতাফ মিয়া (৬০), হাদিস মিয়া (৫০), কাওসার মিয়া (১৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধাপকাই গ্রামের আলতাফ মিয়া ও মাসুক মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘটনার আগের দিন দুই পক্ষের শিশুদের মধ্যে খেলাধূলা সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়। বিষয়টি সালিসির মাধ্যমে নিস্পত্তি করতে দুই পক্ষ সম্মত ছিল। তবে মঙ্গলবার তারাবির নামাজের পর পু্র্ব বিরোধ নিয়ে প্রথমে কথাকাটাকাটি ও একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন রক্তাক্তসহ দুই পক্ষের ২৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *