সুনামগঞ্জের সুরমা নদীতে পাথরবোঝাই ভলগেট ট্রলার ডুবে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার (২ অক্টোবর) ভোরে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালপুর গ্রামের পাশে সুরমা নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ শওকত মিয়া (৪৫) তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর দক্ষিণকুল গ্রামের শামসুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ‘মায়ের দোয়া’ নামের একটি ভলগেট লালপুর বাজার সংলগ্ন পাথর ভাঙানো একটি ক্রাসার মিল থেকে সিঙ্গেল পাথরবোঝাই করে অন্য জায়গায় নেয়ার জন্য প্রস্তুত ছিল। ঘটনার সময় ভোরে লালপুর থেকে ভলগেটটি ছেড়ে যাবার উদ্দেশে নদীর পাড় থেকে ভাসিয়ে ছিল। এ সময় ছুকানি (মাঝি) ভলগেট ট্রলারের ওপরে উঠে এবং ইঞ্জিনচালক ট্রলারের ভিতরে চলে যান। ইঞ্জিন চালাতে চালাতে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের ওপরে থাকা ছুকানি মোকাররম চিৎকার দিয়ে নদীতে লাফ দেন। পরে তিনি (মোকাররম) সাঁতার কেটে তীরে উঠলেও ট্রলারের ভিতর থাকা ইঞ্জিনচালক শওকত মিয়া ভোলগেটের সাথেই ডুবে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো তিনি নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি, পুলিশ পাঠানো হচ্ছে। বিস্তারিত পড়ে জানতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *