সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকায় কয়লা আমদানি কারন আফসার উদ্দিনের কয়লা ডিপো থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-বড়ছড়া গ্রামের আলতু মিয়ার ছেলে জালাল মিয়া (২০), আবুল মেকারের ছেলে রাজু মিয়া (২০) ও নুর আহমেদের ছেলে রাসেল মিয়া (২০)।

ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আব্দুল হান্নান আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আফসার উদ্দিনের পরিত্যক্ত কয়লা ডিপোতে অস্ত্র নিয়ে অবস্থান করছে তিনজন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি জানান, অস্ত্রগুলো আমরা চিন্তে পারছি না তবে স্নাইপার জাতীয় হবে। এই বিষয়ে অধিকতর যাচাই বাছাই ও বিষয় তদন্ত চলছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, অস্ত্রগুলো বিষয়ে এখনি কিছু বলতে পারছি না তবে ধারনা করছি ইন্ডিয়ান হবে। আটককৃতদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। তাদের ব্যাটালিয়নে আনা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *