সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় গরু, চিনি, কয়লা, শুটকী, কমলা, মদ, বিয়ার, বালু এবং বাংলাদেশী সুপারি ও যানবাহন আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার চিনাকান্দি, মাছিমপুর, নারায়ণ তলা, ট্যাকেটঘাট, মাটিরাবন, চিনাউড়াসহ বিভিন্ন বিওপির এলাকায় গোপন সংবাদের ভিত্তি মালিকবিহীন ভারতীয় গরু-১৬টি, চিনি-১৫ কেজি, কয়লা ১০০০ কেজি, শুটকী-৩২০ কেজি, কমলা-৪৪০ কেজি, বোতল ৪৩ মদ, বিয়ার ৬ বোতল, বালু-১৭০ ঘনফুট এবং বাংলাদেশী সুপারি ২৭০ কেজি ও ১টি যানবাহন আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৩০লাখ ৪১ হাজার টাকা।

তিনি আরও জানান, আটককৃত মদ,বিয়ার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং গরু, চিনি, করলা, শুটকী, কমলা, বালু, বাংলাদেশী সুপারি ও যানবাহন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *