স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড. কবির এইচ চৌধুরী বলেছেন, মানবজীবনের একটি গুরুত্বপূন্য বিষয় হচ্ছে শিক্ষাজীবন। ঞ্জান অর্জন ছাড়া জীবনে সফলতা লাভ করা যায় না তাই নবীন শিক্ষার্থীরা সাধনা, পরিশ্রম ও অধ্যাবসায় এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্ন পূরনের পাশাপাশি জীবনের সফলতা সম্ভব। পাশাপাশি তিনি সিলেট অঞ্চলের শিক্ষার মান উন্নয়ন ও অতীত ঐতিহ্য রক্ষায় হাফিজ আহমদ মজুমদার প্রতিষ্ঠিত স্কলার্সহোম এর সুনাম রক্ষায় অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান। স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের নবীন বরন ও এসএসসি ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রোববার (১৯ মার্চ) স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে আয়োজিত নবীন বরণ ও এসএসসি ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ মো. ফয়জুল হক, স্কলার্সহোম গার্লস কলেজ পাঠানটুলার উপাধ্যক্ষ আব্দুল আজিজ, শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস, পাঠানটুলা স্কুল সেকশনের প্রধান জেবুন নেসা জীবন, মেজরটিলা প্রিপারেটরি সেকশনের উপাধ্যক্ষ নাহিদা খান ও স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইবরাহিম। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা ভার্ষনের শিক্ষার্থী নাফিছা জামান।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেন নিয়ম শৃংখলা একটি প্রতিষ্ঠানের প্রাণ। স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের যে সুনাম রয়েছে। শৃংখলিতভাবে জীবন পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীরা অত্র প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি নীজের জীবনের সফলতা লাভ করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *