হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ রাজু মিয়া নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।

বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে উপস্থিত করার জন্য নেওয়া হয় আসামি রাজুকে। আদালতের সিড়ি থেকেই পালান তিনি। বিষয়টি জানাজানির পর আদালত পাড়ায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

আসামি রাজু মিয়া জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের চান মিয়ার ছেলে।

আদালতের পেশকার রামেন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হন। বৃহস্পতিবার তার রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। তবে রিমান্ড শুনানির আগেই তিনি পালিয়ে গেছেন।

এ ব্যাপারে জানতে হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হককে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও কোন সাড়া মেলেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *