হবিগঞ্জে জলপ্রপাত দেখতে যাওয়ার পথে নিহা আক্তার (৬) নামে একটি শিশু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দপুরে জেলার বাহুবল উপজেলায় হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের আমতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নিহা চুনারুঘাট পৌরসভায় বাগবাড়ি এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। মেয়েটি বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণীতে পড়তো।

নিহার পরিবারসহ তাদের আত্মীয়-স্বজন অন্তত ৫০ জন ১০টি মাইক্রোবাসে করে মৌলভীবাজাড়ের বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন। পারিবারিক এই গাড়িবহর বাহুবলের আমতলীতে পৌছলে একটি মাইক্রোবাস চাকা পাংচার হওয়ার কারণে হঠাৎ উল্টে যায়। এতে নিহা ঘটনাস্থলেই মারা গেছে।

দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা আরও কয়েকজন আহত হলে তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে আত্মীয়-স্বজন সবাই একসাথে হয়ে জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি দুর্ঘটনা কবলিত হলে শিশু নিহা মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

নিহত শিশু বাবা তার মেয়ে মারা যাওয়ার খবর পেয়ে বাংলাদেশের ফ্লাইট ধরেছেন। তিনি ফিরলে নিহার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, এ ঘটনায় বাহুবল মডেল থানায় একটি অপমৃত্যু মামল রুজু হবে। নিহার মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *