হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা জড়ো হওয়ার একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্টে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শায়েস্তানগর এলাকায় পদযাত্রা শুরু হয়। পদযাত্রার শেষ দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা জি কে গউছের সঙ্গে বাগবিতণ্ডা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের ওপর ব্যাপক ইট-পাটকেল ছুড়তে থাকেন। অপরদিকে পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টিয়ারশেল থেকে বাঁচতে সড়কে আগুন দেন।

এ সময় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের (ওসি) অজয় চন্দ্র দেবসহ অন্তত ১০ পুলিশ আহত হন। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিএনপি সূত্রে জানা যায়, তাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিএনপির পদযাত্রা থেকে অতর্কিত পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে বাধ্য হয়। কত রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, তা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *