সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রে নতুন অনুসন্ধান কূপ খনন করবে চীনের কোম্পানি সিনোপ্যাক পেট্রোলিয়াম করপোরেশন।

বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধানে কাজটি পেয়েছে সিনোপ্যাক। সিলেট-১০ নামে এ কূপটি ৩ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এতে ব্যয় হবে ১৪৯ কোটি টাকা। গ্যাস উন্নয়ন তহবিল ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) নিজস্ব তহবিল থেকে এ অর্থ ব্যয় করা হবে।

প্রকল্প বাস্তবায়নে রোববার সিনোপ্যাক ও এসজিএফএলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ সময় তিনি বলেন, বাস্তবসম্মত প্রকল্প নিয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ বাড়ানো আবশ্যক। গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ওয়াকওভার বা অনুসন্ধান কূপ থেকে যে পরিমাণ গ্যাসই আসুক, তা দেশের উন্নয়নে অপরিসীম অবদান রাখবে।

এ কূপ থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

সভায় অন্যদের মধ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এস এম জাকির হোসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, বাপেপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।-খবর সমকাল

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *