সিলেটের রাজপথে ঐক্যবদ্ধভাবে শক্তি প্রদর্শন করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত ‘অপশক্তির’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে রাজপথ কাঁপিয়েছে তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বিক্ষোভ মিছিল করে সিলেট মহানগর আওয়ামী লীগ। তাদের সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ নেতা-কর্মীরাও যোগ দেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং বিএনপি-জামায়াত ‘অপশক্তির মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির’ প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

দুপুর সোয়া ১২টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল থেকে বিএনপি ও জামায়াতের ‘ষড়যন্ত্রমূলক রাজনীতির’ বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

এদিকে, আজ বিকাল ৩টায় সিলেট জেলা আওয়ামী লীগ একই কর্মসূচি পৃথকভাবে পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *