নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুজানগর ইউনিয়নের হত-দরিদ্র দিনমজুর শ্রমিক পরিবারের অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য নগদ সাড়ে ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

জটিল রোগে আক্রান্ত স্বামী হারা এক নারীর চিকিৎসার জন্য আজ সন্ধ্যা ৬ ঘটিকায় তাঁর বাড়িতে গিয়ে নগদ আর্থিক অনুদান প্রদান করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির আহ্বায়ক সহ-সভাপতি আব্দুল আজিজ এবং সদস্য সচিব ও আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া।

এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারি একটি হত-দরিদ্র শ্রমিক পরিবারের স্বামী হারা নারী দীর্ঘদিন থেকে জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী রয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য লাখ খানিক টাকার প্রয়োজন এই তথ্যটি আমাদের কাছে পৌছালে আমরা সার্বিক খোজ-খবর নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ভাইয়ের সহযোগিতায় আজ নগদ আর্থিক অনুদান প্রদান করি।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *