সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মারকাজ পয়েন্টে পান বহনকারী একটি পিকআপের উপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ মিয়া (৩৫) ওসমানীনগর উপজেলার জায়ফরপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমার কদমতলি থেকে পান নিয়ে একটি পিকআপ কাজিরবাজারে আসছিল। শ্রমিক হিসেবে সবুজ সেই পিকআপে পান ভর্তি ও নামিয়ে দেওয়ার চুক্তি করেছিলেন। কদমতলি থেকে তিনি পিকআপের উপরে করে কাজিরবাজার আসার পথে পথিমধ্যে মারকাজ পয়েন্টে আসলে সড়কের উপর থাকা ক্রসিং বারে লেগে সবুজ পিকআপ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *