সিলেটে দীর্ঘ চার বছর অত্যন্ত সফলতার সাথে কাজ করে চলে যাবার পর ৩৪ বিসিএস ক্যাডার
উম্মে সালিক রুমাইয়া জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আবার সিলেট এসেছেন।
গত ২১ মার্চ তিনি জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।
উম্মে সালিক রুমাইয়া বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে প্রথম সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে  যোগদান করেন। এসময় সিলেটের সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত দক্ষ, সৎ ও মানবিক অফিসার হিসেবে খ্যাতি লাভ করেন।
প্রায় ৪ বছর কাজ করার পর ২০২১ সালে সিলেট থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
মেহেরপুর জেলার মেয়ে উম্মে সালিক রুমাইয়া মনে প্রাণে সিলেট এবং সিলেটের মানুষকে ভালবাসেন। পূণ্যভুমি সিলেটে আবার আসতে পেরে তিনি খুবই আনন্দিত।
তিনি বলেন, সিলেটের মানুষের জন্য আমি কাজ করতে চাই আর সেজন্য সকলের সহযোগিতা এবং দোয়া প্রয়োজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *