সিলেট নগরীতে পবিত্র রমজান মাসেও থেমে নেই জুয়া খেলা। জুয়াড়িরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের অপকর্ম। পুলিশও জুয়াড়িদের ধরতে নিয়মিত চালিয়ে যাচ্ছে অভিযান। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দক্ষিণ সুরমার খোজারখলার এনাম মিয়ার কলোনিতে অভিযান চালায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়াড়িকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, শাহান আলী (৩৭), মাসুদ মিয়া (৪০), মো. সাগর আহমদ (২৩), মো. নয়ন (২৭), ওবায়দুল হোসেন (৪০), মো. মাস্টার মিয়া (৪৫), মো. শাহীন আহমদ (২৮), মো. আলম (৩৫), মো. সনজু মিয়া (৫৫) ও মো. মোয়াজ্জেম হোসেন ।

বৃহস্পতিবার সকালে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশের ওই কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *