হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

গাঁজার মামলার আসামীরা হলেন-সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা কাজোয়াবাদ এলাকার মৃত মুনসুর আলীর মেয়ে সাজেনা বেগম (৩৫), একই এলাকার ইউনুস আলীর পুত্র মনির হোসেন (৩০)। এছাড়াও সিআর মামলায় দুজন ও বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত আসামী ৮জন সহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানান, বুধবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *