ইমাম, মুয়াজ্জিন ও ইসলামি আলেমদের জন্য বিশেষ ভিসা সুবিধা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। তবে সেজন্য দুবাইয়ে এই সংশ্লিষ্ট কাজে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাদের। গতকালবৃহস্পতিবার এই ঘোষণা দেন দুবাইয়ের রাজ্য সরকার ‘দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অব দুবাই’র চেয়ারম্যান শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কেবল গোল্ডেন ভিসা নয়, দুবাইয়ের এসব ধর্মীয় বিশেষ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরা ইদুল ফিতর উপলক্ষে আর্থিক অনুদানও পাবেন। যেসব বিদেশি ইমাম, মুফতি ও ইসলামি বক্তা ২০ বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছেন, পুরস্কার হিসেবে তাদের এই গোল্ডেন ভিসা দেওয়া হবে। আসন্ন ঈদুল ফিতরের আগেই গোল্ডেন ভিসা পাবেন তারা।

গোল্ডেন ভিসাধারীরা আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করতে পারেন, স্ত্রী-সন্তানসহ নিজেদের পরিবারের সদস্যদের দুবাইয়ে আনতে পারেন, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সাধারণ ভিসাধারীর চেয়ে বেশি সুবিধা ভোগ করেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকতে পারেন এবং আরও অনেক সুবিধা পান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *