মৌলভীবাজারে নাশকতা মামলায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ফারুক আহমদ এর আদালতে তারা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ,জেলা বিএনপি সহ সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা যুবদলে সাধারন সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলে সাবেক সভাপতি স্বাগত কিশোর দাস, জেলা স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব আহমেদ আহাদ, সিরাজুল ইসলাম পিরুন,নুরুল ইসলাম, এম এ নিশাদ, ওয়াহিদুর রহমান জুনেদ, আব্দুল হান্নান, রোহেল আহমেদ, মামুনুর রশিদ, জাহেদ আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *