সিলেট নগরের লালদীঘি হকার্স মার্কেটে সন্ত্রসী হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সিলেট জেলা শ্রমিক দল ও হকার নেতা মো. রুহুল আমিন রুবেল।

মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলার প্রধান আসামী সিলেট সিটি কর্পোরেশনের সদ্য পদচ্যুত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী (৬৯)।

এছাড়া মামলার তালিকায় রয়েছেন এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (৫০), এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার (৪০), বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতয়ালী মডেল থানার সদ্য বদলী হওয়া অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন, হাকার্সলীগ নেতা রুমন আহমদ (৩২), মহানগর আওয়ামী হকার্স লীগের সভাপতি রকিব আলী (৫০), মেয়রের পিএস শহীদ চৌধুরী (৫৫), জেলা আওয়ামী লীগ নেতা মো. জিল্লুর রহমান দারা (৫০), বঙ্গবন্ধুু প্রজন্মলীগ মহানগরের সাংগঠনিক সম্পাদক চাঁদাবাজ মো. ছুরত আলী (৪৬), হাকার্স লীগ নেতা খোকন আহমদ (৪২), সুমন আহমদ (৩৬) ও যুবলীগ নেতা আব্দুল মুকিত (৫০)।

মামলায় অভিযোগ করা হয়-আসামিরা চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা হকারদের কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে গত ২৩ জুলাই বিকেলে নগরের লালদিঘীর পার পূর্ণবাসনকৃত হকার্স মার্কেটে সশস্ত্র হামলা চালায়। এ সময় হামলাকারীরা ব্যবসায়ীদের দোকানের লাখ লাখ টাকার মালামাল লুটে নেয় এবং দোকানগুলো তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করে। এমনকি ব্যবসীদের অবরোধ ও আটক করে তাদের উপর শারিরীক নির্যাতন চালায়।

এসময় তারা আট জন হকার ব্যবসায়ীকে আটক করে এসএমপির কোতোয়ালী মডেল থানায় নিয়ে আটকে রেখে রাতভর নির্যাতন করে। পরদিন ২৪ জুলাই তাদেরকে আদালতে মাধ্যমে প্রেরণ করেন। মামলায় আরো অভিযোগ করা হয় সাবেক মেয়র আনোয়ারুজ্জামান, তার এপিএস ও এসএমপির আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) এবং তাদের অধঃস্তন পুলিশ কর্তাদের নির্দেশে হাকার্সলীগ নেতা রুমন আহমদ, রকিব আলী ও মো. ছুরত আলী দীর্ঘদিন থেকে হকার্সদের উপর নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে আসছিল। আদালতের ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমেন মামলাটি আমলে নিয়ে এফআইআর মূলে আসামিদের গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দের জন্য সিলেট কোতোয়ালী মডেল থানার ওসিকে আদেশ প্রদান করেছেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি সিলেট জেলা বারের অ্যাডভোকেট সায়েম খান। সু্ত্র: ইনকিলাব

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *