সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক কলহ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই খুন হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদিল (২৫) দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামের মোখলেছ মিয়ার পুত্র। সে পেশায় একজন টমটম চালক। তার ২/৩ মাসের একটি ছোট্ট মেয়ে শিশু রয়েছে।

সন্ধ্যায় খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোদ প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

জানা যায়, সংসারের অভাব-অনটন থাকায় মোখলেছ মিয়ার যৌথ পরিবারে নিত্যদিনই লেগে থাকত ঝগড়া-বিবাদ। ঘটনার দিন দুপুরের দিকে বড় ভাই কাদির ও ছোট ভাই আদিলের মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বাড়িতে রক্ষিত কুড়াল দিয়ে কাদির সজোরে আঘাত করে আদিলের মাথায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় আদিল মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর চারখাই এলাকায় যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে লাশ নিয়ে পুনরায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্ত আসামী গ্রেপ্তারে আমরা তৎপরতা চালাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *