সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের ছোঁড়া গুলিতে জয়নাল আবেদীন (২০) ও সুমন খন্দজানি ((৩০) নামে দুই বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দমদমিয়া সীমান্তের ১২৬০ পিলারের ৪নং সাব পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জের উত্তররণিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের ছুলেমান মিয়ার ছেলে এবং সুমন খন্দজানি একই এলাকার সুজ খন্দজানির ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকায় ভারতের ১০০০ গজ অভ্যন্তরে রেডিয়ান নামক বাগানে কমলা আনতে যান জয়নাল ও সুমন। এমন সময় ভারতীয় খাসিয়ারা বাগান থেকে গুলি ছুড়লে দু’জন গুরুতর আহত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্বজনদের সহযোগীতায় তারা আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দমদামিয়া সীমান্ত ফাঁড়ির নায়েব ছুবেদার আনোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বাংলাদেশী বিএসএফ’র গুলিতে আহত হননি। সীমান্ত ফাঁড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে ঢোকলে খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে দুই যুবক আহত হয়ে ফের বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন।

এদিকে, উদ্ভুত পরিস্থিতিতে সীমান্তের ১২৬০ পিলার সংলগ্ন এলাকায় বিকাল ৪ টা ১০ থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক হয়। এতে ভারতের পক্ষে বিএসএফ ইন্সপেক্টর তুররুং ও ইন্সপেক্টর দিপক কুমার এবং বাংলাদেশের ৪৮ ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির নায়েব সুবেদার আনোয়ার হুসেন অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *