জাতীয় মহিলা সংস্থা সিলেট এর চেয়ারম্যান ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ বলেছেন, মাতৃভাষা রক্ষার দাবীতে পৃথিবীর ইতিহাসে দিবসটি সংগ্রাম ও ভাষার অধিকার আদায়ের এক উজ্জলতম দৃষ্টান্ত।

ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন জাতীয় চেতনার উদ্ভব হয়েছিল এবং পরবর্তীতে এ চেতনা ধারণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি।

তিনি মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর উপশহরস্থ কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা সিলেট এর উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয় মহিলা সংস্থা সিলেট এর চেয়ারম্যান হেলেন আহমেদ এর সভাপতিত্বে ও সংস্থার শিক্ষার্থী ফারজানা আক্তার মুন্নির উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিলেট এর জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সদস্য কামরুন নাহার বেগম, জহুরা আক্তার খানম, মাধুরী গুণ, সংস্থার প্রশিক্ষক মুহিবুল হক, সুফিয়া বেগম, প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *