সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর থেকে ১০ লাখ টাকার কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার বিকেল ৪টা দিকে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফ আলী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষন কর্মকর্তা মোঃ হাসিবুল তারেক, উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা, রামসিংহপুর এবং রুপনগর আনসার ক্যাম্পের আনসার ও পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, অভিযানে ২ হাজার মিটার রিং চাই ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। পরে গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে সমস্ত জাল পুড়িয়ে ছাই করা হয়। এছাড়াও হাওরের জীব বৈচিত্র্য, মাছ,পাখি রক্ষায় আমাদের অভিযান চলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *