সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ সিলেট ব্যাটালিয়ন এর উদ্যোগে হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মে) সকাল থেকে সীমান্তের বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ বিছনাকান্দি,দমদমিয়া, উৎমা ও সোনারহাট বিওপি এলাকার দুস্থ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন সিলেট শাখার সার্বিক সহযোগিতায় সীমান্তের প্রায় ১শ অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত হত্যা,অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশী নাগরিক কর্তৃক অন্যান্য আন্ত:সীমান্ত অপরাধ রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধি করতে অসহায়,গরীব, হতদরিদ্র পরিবারকে এ খাদ্য সহায়তা দেয় বিজিপি।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল এ তথ্য নিশ্চিত করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ০২ কেজি ডাল, ০২ কেজি আটা, আধা লিটার তৈল, ০১ কেজি লবণ, ০১ কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর এবং ০১ কেজি চিনি বিতরণ করা হয়। এসব খাদ্য সহায়তা বিতরণ করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পরিচালক, অধিনায়ক লে: কর্ণেল আহমেদ ইউসুফ জামিল,পিবিজিএম,পিএসসি।

এ ব্যাপারে তিনি বলেন, বর্তমান করোনাকালীন এ দুর্যোগময় মুহুর্থে মানবিক চিন্তা থেকে সীমান্ত এলাকায় ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের এ প্রয়াস।এভাবে মানুষের কল্যাণে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে যার যার অবস্হান সামাজিক ও মানবিক মুল্যবোধ থেকে এগিয়ে আসলে বর্তমান এসময়ে গরিব অসহায়দের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *