মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ শিশুকন্যাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছমির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়ের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীমঙ্গল থেকে তাকে আটক করে।

আটককৃত আসামির বাড়ি রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।

উল্লেখ্য, ২০১১ সালের কমলগঞ্জ থানাধীন রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সঙ্গে রাগ করে নিজের তিন বছরের শিশুকন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করে বাবা ছমির মিয়া।

সে সময় শিশুর মা রবি বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বারো বছর পর শিশু হত্যার এই ঘটনায় বিজ্ঞ আদালত খুনি বাবা ছমির মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমানের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে গতকাল রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছমির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *