উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, রইসুল কোররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসিন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে সকাল ১০ টা থেকে জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়ী সংলগ্ন ঐতিহাসিক বালাই হাওর অভিমুখে লাখো জনতার পদভারে মুখরিত হয়েছে। বাদ জোহর থেকে ঈসালে সাওয়াবের বিশাল পেন্ডালে তিল ধারনের ঠাই নেই। বালাই হাওরের আশপাশে ১০ টি গাড়ী পার্কিং স্পট ইতোমধ্যে গাড়ীতে ভরে গেছে। সিলেট-জকিগঞ্জ রোডের বাইপাস পযেন্ট থেকে শতশত গাড়ীর বহর তীব্র যানজটের কারনে আটকা পড়েছে।

এদিকে দুপুর ১২টা থেকে আগত মেহমানদের জন্য শিরনীর পেন্ডালে শুরু হয়েছে খাবার বিতরণ। শতশত প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় অত্যন্ত সুষ্টুভাবে খাবার বিতরণ চলছে।

বাদ জোহর মাহফিলে ভক্ত-মুরিদানের উদ্দেশ্যে তা’লিম তরবিয়ত প্রদান করেন মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলী। মাহফিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও পার্শবর্তি দেশ ভারতের প্রচুর পরিমান মুসল্লী অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *