সিলেটের গোলাপগঞ্জে মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাজেল আহমদ (১৯) নিহতের ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের ভাই রাসেল আহমদ (২৪) বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (নং:১৩, তাং, ২১/১০/২০২৩ ইং) দায়ের করেন। মামলায় আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আসামিরা হলেন- উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে অপু আহমদ (২০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে ছাইদ আহমদ (২২) ও আমুড়া ইসলামটুল গ্রামের জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম জাফর (২৫)।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে

মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু বরণ করেন। এঘটনায় তাজেলের সাথে থাকা তার বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত তাজেল আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করত। আহত তরুণ তানভীর আহমদ একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *