সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় তিন গাড়ির সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

নিহত নারী অটোরিকশার যাত্রী, অপরজন অটোরিকশাচালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের অদূরে সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৩) ও অটোরিকশাচালক মুনসুর আলী (২৭)। তিনি সিলেটের বিশ্বনাথের পীরেরবাজার বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ও তার ৫ যাত্রী আহত হন। এর মধ্যে নাজমা বেগম ও মুনসুর আলীর অবস্থা আশঙ্কাজনক ছিলো।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের নেওয়ার পর নাজমা ও মুনসুর মারা যান।

নিহত নাজমা বেগমের স্বামী সোনা মিয়া বলেন- তার স্ত্রী অসুস্থ। সিলেটে ডাক্তার দেখিয়ে অটোরিকশাযোগে বিশ্বনাথ যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন তিনি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জাফর ইমাম বলেন, মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *