খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন বলেছেন, আমরা খাদ্য সংকট কাটিয়ে উঠেছি। আমাদের শংকিত হওয়ার কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় সম্ভ্যাব্য পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। ‘আঞ্চলিক পর্যায়ে জাতীয় খাদ্যগ্রহণ নির্দেশিকা এবং পুষ্টিবার্তা প্রচারে কর্মশালা’ শীর্ষক এ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মো. শহীদুজ্জামান ফারুকী, বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোর্শারফ হোসেন ও এফএও’র পলিসি এডভাইজার মো. মিজানুর রহমান।

প্রধান অতিথি আরও বলেন, জলবায়ূ পরিবর্তনসহ নানা কারণে খাদ্য উৎপাদন বিঘ্নিত হতে পারে। এ বিষযটি মাথায় রেখেই আমাদের সতর্ক থেকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের খাদ্য উৎপাদন আগের তুলনায় অনেক বেড়েছে, এখন প্রয়োজন পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণে সচেতন হওয়া। বিশেষ করে খাদ্যাভাস পরিবর্তনের পাশাপাশি ভাতসহ সকল ধরনের কার্বো হাইড্রেট গ্রহণে স্বাস্থ্যকর পরিমাণ র্নিধারণ করা জরুরি।

তিনি জানান দেশে বর্তমানে সাড়ে ১৭ লাখ টন খাদ্যশস্য মজুত আছে। প্রতিমাসে ওএমএস এর মাধ্যমে প্রায় দেড় লাখ টন চাল ও ৪০ হাজার টন আটা সরবরাহ করা হচ্ছে। তাছাড়া এবার ধানের ফলনও খুব ভালো হয়েছে। কর্মশালায় জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, চেম্বার নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *