সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, নিবন্ধিত নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার নিবন্ধিত ভার্সন ছাড়া অন্য কেউ মোবাইলে কোন সংবাদ বা সংবাদভিত্তিক তথ্য লাইভ সম্প্রচার করতে পারবে না। ইদানিং অনেকেই বিভ্রান্তি বা গুজব সৃষ্টি করার উদ্দেশ্যে লাইভ করে থাকেন, বিভ্রান্তি বা গুজব সৃষ্টি করার উদ্দেশ্যে লাইভ করা যাবেনা
। জাতীয় সম্প্রচার নীতিমালা বিরোধী কোন কাজ কাউকে করতে দেয়া হবেনা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য নষ্ট করতে কোন ধরণের ষড়যন্ত্র বা গুজব বরদাস্ত করা হবেনা।

রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায়েজেলা প্রশাসকের মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে নিরাপদ এবং উৎসবমুখর হয় সে লক্ষে প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহন করবে। তিনি বলেন, যে কোন পরিস্থিতিতে কেউ আইন হাতে তুলে নিবেন না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের পরিচালনায়  সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।

পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় জেলা পুলিশ সম্ভব সব ধরণের ব্যবস্থা গ্রহন করবে। এক্ষেত্রে আমরা আমাদের অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগাবো। তিনি বলেন, আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোন ধরণের নিরাপত্তা ছাড়াই ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশে পালন করা হবে।

আরো বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মিশন সিলেটের শ্রী চন্দ্রনাথ মহারাজ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানঐক্য পরিষদ সিলেটের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্রাচার্য্য, কেন্দ্রীয় কমিটি পূজা পরিষদের সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্ত ভট্রাচার্য্য, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়াস্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেটে মহানগরের সভাপতি রজত কান্তি গুপ্ত, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,
সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ।
এছাড়া আরো বক্তব্য রাখেন পুলিশ,বিজিবি, আনসার, ফায়ার ব্রিগেড এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তা বৃন্দ। অনলাইনে যুক্ত ছিলেন বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, আতশবাজি, পটকা ফুটানোর সাথে পূজার কোন সর্ম্পক নেই। সুতরাং এটি বন্ধ হওয়া দরকার। এছাড়া ফেইসবুক পেইজকে টিভি নাম দিয়ে আজকাল লাইভ করার একটা প্রবনতা লক্ষ করা যায়। এরা চুন থেকে পান খসলে লাইভে এসে তা প্রচার করে। এতে গুজব সৃষ্টি হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। সরকারী অনুমোদন বিহীন এই সব তথাকথিত মোবাইল টিভির লাইভ সম্প্রচার বন্ধ রাখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে সিলেট জেলা পুলিশ শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে একটি তথ্যভিত্তিক ডিজিটাল উপস্থাপনা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *