বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ৮টায় উপজেলার আবদুর রহমান কনভেনশন হলে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। এ নির্বাচনে ৭১০ জন ডেলিগেটের মধ্যে ৭০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সভাপতি পদে আব্দুল হাফিজ এবং যুগ্ম সম্পাদক পদে জুয়েল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ হয়।

নির্বাচনের ফলাফল

  • সভাপতি: আব্দুল হাফিজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
  • সহ-সভাপতি: নছিব আলী (ভোট ৪৩১)
  • সাধারণ সম্পাদক: মুজিবুর রহমান খসরু (ভোট ৩৫০)
  • যুগ্ম সম্পাদক: জুয়েল আহমদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
  • সাংগঠনিক সম্পাদক: আব্দুস শহীদ (ভোট ৫৩৮)

পরাজিত প্রার্থীরা হলেন— এস এম শরিফুল ইসলাম বাবলু (২৫৬ ভোট), আব্দুল কাদের পলাশ (৩৩৫ভোট) ও জালাল আহমদ তালাল (১৪৪ ভোট)।

কেন্দ্রীয় বিএনপির সদস্য জি কে গউছ ভোটের ফলাফল ঘোষণা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নাসির উদ্দিন মিঠু ও শরিফুল হক সাজু।

বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচন স্থানীয় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতারা আগামী দিনে বড়লেখা উপজেলা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *