নিজস্ব প্রতিবেদক :

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার আমীর মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল।

অন্যদের মাঝে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার কোষাধ্যক্ষ ডা. মুক্তালাল বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালিমপুর ইউনিয়ন সভাপতি কাজী রুহুল আমিন, ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি আব্দুস সামাদ, ছাত্র শিবির বড়লেখা উপজেলা শহর সভাপতি হুমায়ুন কবির সাজু, পূজা উদযাপন পরিষদ বর্ণি ইউনিয়ন সভাপতি শৈলেশ চন্দ্র দাস, তালিমপুর ইউনিয়ন সভাপতি গীতেষ চন্দ্র দাস বিষু, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন সভাপতি ডা. সুকুমার দেবনাথ, দাসেরবাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক রুপন চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সদস্য সচিব উজ্জল ঘোষ, দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, পূজা উদযাপন পরিষদ বড়লেখা সদর ইউনিয়ন সভাপতি নিবলু দত্ত, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি বিজয় দেব, সুজানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিত বিশ্বাস, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন সভাপতি সন্দিপ দাস প্রমুখ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *