সিলেট সদর উপজেলার বড়গুল গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র দাস পরলোক গমণ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বিকেলে উপজেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। মৃত্যুকালে ১ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা আহবায়ক মনোজ কপালী মিন্টু। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *