সারাদেশ থেকে আসা প্রতিনিধির অংশগ্রহণে সিলেটে সম্পন্ন হলো ‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন। শুক্রবার সকালে এক্সেলসিওর সিলেটে দিনব্যাপী অনুষ্ঠিত উৎসবটি সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসব চেয়ারম্যান ও সিলেট জেলা আইনজীবী সমিতির সদ্যপ্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কো-চেয়ারম্যান মারসাদ আক্তার খুকী ও আতাউর রহমান, উৎসব উপদেষ্টা মো. মোক্তার হোসেন, এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর ফাউন্ডার এডমিন ও তৃতীয় প্রতিষ্টা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক আশরাফুল হক সোহেল, উদযাপন কমিটির প্রধান সমন্বয়বারী সিলেট বিভাগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ, এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ সিলেট জেলা আহ্বায়ক আখতারুজ্জামান চৌধুরী (জগলু চৌধুরী), চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সভাপতি মো. জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগের সভাপতি লায়ন খন্দকার কামরুল হাসান এমজেএফ, উৎসব ডেপুটি কো-অর্ডিনেটর মনসুর আলম চৌধুরী টিপু ও মো. মোবারক হোসেন, সিলেট বিভাগের বিভাগীয় কো-অর্ডিনেটর শেখ নজরুল ইসলাম আশিক, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, রংপুর বিভাগের বিভাগীয় কো-অর্ডিনেটর মো. মাহফুজার রহমান রুবেল, ঢাকা বিভাগের বিভাগীয় কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ ও সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ। উৎসব সদস্য সচিব মুহাম্মদ শহীদুল্লাহ সিদ্দিকী ও দিপালী বিশ্বাসের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শামসুজ্জামান দিনার ও গীতা পাঠ করেন ডি.কে জিতেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *