আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ। মঙ্গলবার থেকে বিভাগজুড়ে এ ধর্মঘট চলবে বলে জানানো হয়েছে।

রোববার সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

গত ৭ ডিসেম্বর সিলেট নগরী থেকে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজনের বিরুদ্ধে ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ছাড়াও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ।

মইনুল ইসলাম জানান, তার জামিন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় বাস, মিনিবাস, সিএনজি অটোরিকশা, লেগুনা, ট্রাক চলাচল বন্ধ থাকবে।

ধর্মঘট সফলে আজ বিকালে নগরীতে মাইকিং করেছে শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *