স্কুলছাত্রী বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে কোম্পানিগঞ্জ উপজেলার রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামে।

জানা গেছে ,সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের সুরুজ আলীর ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছোট বোন বিদ্যালয়ে আসা যাওয়ার সময় দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো একই গ্রামের জহির আলীর ছেলে সুমন আহমদ (২২) ও তার সঙ্গীরা। বিষয়টি তার ভাই সুরুজ আলীকে জানালে সে প্রতিবাদ জানায়, এতে বখাটে সুমন আহমদ তার সঙ্গীদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়, এতে সুরুজ আলী গুরুতর আহত হলে তাকে প্রথমে কোম্পানিগঞ্জ উপজেলা হাসপাতালে ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান সুরুজ আলীকে ধারালো দাও দিয়ে কুপিয়ে যখম করা হয়েছে, মাথায় গুরুত্বর আঘাত পেয়েছেন এবং হাতের একটি রগ কেটে গিয়েছে।

সরেজমিনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সুরুজ আলী জানান (২৮ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা বেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা সুমন আহমদ(২২)ইকবাল আহমদ (২৮) জুবায়ের আহমদ (২১)কুতুব উদ্দিন (২৭)ফারুক আহমদ (২৫) সহ অজ্ঞাত বেশ কয়েকজন ধারালো দেশিও অস্ত্র দিয়ে সুরুজ আলীকে কুপিয়ে যখম করে।

তিনি জানান,দীর্ঘদিন থেকে সুমন তার সঙ্গপাঙ্গদের নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে তার বোনকে উত্ত্যক্ত করে আসছিলো,গত (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় থেকে আসার সময় সুমন তার বোনের পথ আটকে হাত ধরে টানাটানি করে,বিষয়টি বাড়িতে এসে তাকে জানালে সে প্রতিবাদ জানায়, এতে সুমন আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুরুজ আলীকে একা পেয়ে তার ওপর হামলা চালায় তারা।

এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল আমিন বলেন, ঘটনা জানতে পেরে আমরা তাৎক্ষণিক একজনকে আটক করেছি,অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *