মৌলভীবাজারে নিজ চেম্বারে রোগী দেখার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডাক্তার অধ্যাপক দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্র জানায়, ঢাকা ইউনাইটেড হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন প্রতি বৃহস্পতি ও শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডের হেলথ এইড ডায়গনস্টিক সেন্টারে চেম্বার করেন।

একসময় মৌলভীবাজার সদর হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট (শিশু বিভাগে) হিসেবে কর্মরত ছিলেন। অত্যন্ত অমায়িক ছিল তার ব্যবহার। পরবর্তীতে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। মৌলভীবাজারের সঙ্গে তার আত্মার সম্পর্ক স্থাপিত হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ হিসেবে এখানে তার প্রচুর রোগী রয়েছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার তিনি চেম্বার করছিলেন। জুম’আর নামাজের পর আনুমানিক ৪টার দিকে রোগী দেখার সময তিনি বুকে ব্যথা অনুভব করেন।

সঙ্গে সঙ্গে স্থানীয় লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই খবরে পুরো জেলায় চিকিৎসক, রোগীর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান শোক প্রকাশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *