সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদীতে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এ সময় জাফলংয়ে যাওয়া পর্যটকসহ যাত্রী ও রোগীবাহী যানবাহনসহ কয়েকশ যানবাহন আটকা পড়েন। পর্যটক ও নারী-শিশুরা অবরোধের কারণে বেশি বেকায়দায় পড়েতে হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট বাজারে সড়ক অবরোধ শুরু করেন তারা। পরে রাত ৮টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, সারি নদীর বালু মহাল ইজারা নিয়ে দুটি পক্ষের বিরোধ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে নদীর উপরের দিকে ড্রেজিং করা হচ্ছে। এক পক্ষ বন্ধের দাবি করছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, শ্রমিকরা জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে প্রথমে কথা বলতে না চাইলেও পরে সন্ধ্যায় বৈঠকে বসে। পরে শ্রমিদের দাবি পূরণে আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *