সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় দুই নারী গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বেগম(৫০) ও তার মেয়ে রুবিনা বেগম (৩০)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে বাসার মালামাল নিয়ে শান্তিগঞ্জে আসার পথে দামোধরতুপী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায় ট্রাক।

এতে ট্রাকে থাকা দুই নারী গুরুতর আহত হন। এরপর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *