সুনামগঞ্জে ভারতীয় চোরাই চিনি, পিকআপ গাড়িসহ এক আসামী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার ভোরে সদর উপজেলার আব্দুর জহুর সেতুর টোল বক্সের সামনে থেকে আটক করা হয়।

সুনামগঞ্জ ডিবি পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর উপজেলা আব্দুর জহুর সেতু টোল বক্সের সামনে গোপন সংবাদের ভিত্তিতে করে সুনামগঞ্জগামী একটি পিকআপ গাড়ি এএসআই মোঃ মহিবুল ইসলাম, এসআই পলাশ চৌধুরী দিপন,কনেষ্টেবল আদিল মাহমুদ অভিযান পরিচালনা করে ওয়েজখালী (বিসিক রোড) এলাকার বাসিন্দা নিবারন দাসের ছেলে হৃদয় দাস (১৮) কে ৫০ কেজি করে ৩০(ত্রিশ) টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় চোরাই চিনি (এক হাজার পাঁচশত) কেজি এবং চিনি বহনকারী ১টি ছোট হলুদ রংয়ের পিকআপ গাড়িসহ তাকে আটক করেন চিনির মূল্য ১লাখ,৮০হাজার টাকা ও পিকআপ গাড়ীটির মূল্য অনুমান ৫ লাখ টাকা।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জেলা নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের অভিযান অব্যাহত আছে।আটককৃত মালামাল ও আসামীর বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *