কুলাউড়ায় একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো বাঁধা অবস্থায় রেখা বেগম (২০) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের নওয়াবাগান এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটি হত্যাকাণ্ড। রেখা ওই ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার সঙ্গে রেখার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে গত ২ মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ। এরপর থেকে রেখা নিখোঁজ রয়েছে।

শুক্রবার সকালে স্থানীয়রা নওয়াবাগানের একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো বাঁধা অবস্থায় রেখাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরের দিকে রেখার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরমচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নং ওয়ার্ডের সদস্য ময়নুল হক সোনা মিয়া বলেন, রিয়াজ খারাপ চরিত্রের লোক। এলাকায় তার বিরুদ্ধে শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে ও প্রাথমিক অবস্থায় এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। রেখার সাবেক স্বামী রিয়াজও পলাতক রয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *