মৌলভীবাজারের কুলাউড়ায় শ্রমজয়ী চা নারী জোট এর আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) উপজেলার পৃথিমপাশা এলাকায় অবস্থিত প্রচেষ্টা ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
অক্সফাম ও ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত এমপাওয়ারিং টি ওয়ার্কার্স থ্রো ট্রান্সফরমেটিভ লিডারশিপ ইন টি গার্ডেন সেক্টরস অব বাংলাদেশ প্রকল্পের আওতায় কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার ২৫টি চা-বাগানের ৫০ জন নারী ফোরাম সদস্যদের সমন্বয়ে এই জোট গঠিত হয়েছে।
প্রচেষ্টার নির্বাহী কমিটির সভাপতি মনিকা খংলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান।
স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক নবাব আলী নকী খান।
প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব এবং প্রকল্প কর্মকর্তা রামনারায়ন রবিদাসের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি, চা শ্রমিক ইউনিয়নের লংলা ভ্যালি কার্যালয়ের সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী, বিজয়া চা বাগানের ব্যবস্থাপক তাপস কুন্ডু, সিরাজনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন, সাংবাদিক আজিজুল ইসলাম ও মইনুল হক পবন, শ্রমজয়ী চা নারী জোটের সভাপতি নীলিমা রাজভর প্রমুখ।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *