হবিগঞ্জের বাহুবলে পানির পাইপের কাছে ছাগল চড়ানো দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে আঃ সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। নিহত আঃ সাত্তার উপজেলার বালিচাপড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- নিহত আব্দুস সাত্তার ও তার ভাই মোঃ আলতা মিয়া তাদের বাড়ি অদূরে ধানের জমিতে সেলু মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার কাজ কর ছিলেন। এসময় একই গ্রামের মোছাঃ রোকেয়া বেগম (৪২) পানির পাইপের কাছে ছাগল চড়াতে যান। এনিয়ে সাত্তার মিয়া ও আলতা মিয়া ছাগলে পানির পাইপ নষ্ট করা আশঙ্কা নিয়ে রোকেয়া বেগমের সাথে তাদের কথা কাটাকাটি হয়। পাশের জমিতে কাজ করতে থাকা রোকেয়া বেগমের স্বামী মোহাম্মদ ইয়াদ উল্লা ও তার ভাই মোঃ নুরু উল্লাহ এগিয়ে এসে আব্দুস সাত্তার ও আলতা মিয়ার সাথে সংঘর্ষ শুরু হয়। এতে আব্দুস সাত্তার মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে আব্দুস সাত্তার কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মোছাঃ রোকেয়া বেগম (৪২) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *