জগন্নাতপুরে গোসল করতে গিয়ে প্রীতম সরকার (২) ও নিঝুম সরকার (৪) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের নিখিল সরকারের সন্তান।

পরিবারের সদস্যরা জানান, বড় ভাই ইন্দ্রজিতের সঙ্গে গোসল করতে যায় তারা। ইন্দ্রজিৎ গোসল শেষ করে ঘরে ফিরে আসে। পরে ছোট ছেলেকে খুঁজতে যায় মা। এ সময় তিনি পুকুরে প্রীতমের দেহ ভাসতে দেখেন। এর পর পুকুরে খুঁজে নিঝুমের দেহও পাওয়া যায়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মনিরুজ্জামান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুজনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *