দক্ষিণ সুরমা’র মোগলাবাজার মোহাম্ম’দপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন মোটর সাইকেল দুর্ঘ’টনায় ই’ন্তেকাল করেছেন।

হালিমা খাতুন গতকাল ১৫ আগষ্ট বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন শেষে বাসায় ফেরার পথে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা’র জলকরকান্দি কোনারচর কেন্দ্রীয় জামে ম’সজিদের সামনে মোটরসাইকেল দুর্ঘ’টনায় মা’রাত্মকভাবে আ’হত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকাল পৌনে এগারোটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়। এ ঘটনায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠন চন্দ দাসও মা’রাত্মক আ’হত হন। মিঠন চন্দ দাস ওসমানী হাসপাতা’লে চিকিৎসা নিয়ে গতকালই ছাড়পত্র নিয়ে বাড়িতে আছেন।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজে’লার সভাপতি নাছির মাহমুদ জানান- নি’হতের ম’রদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ম’রদেহ তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমা’র কুচাই নোয়াগ্রামে নেওয়া হবে।

নি’হত শিক্ষিকা হালিমা খাতুন দুই সন্তানের জননী ছিলেন। তার মৃ’ত্যুতে দক্ষিণ সুরমায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *