মৌলভীবাজারে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক ব্যক্তির নিহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁও নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুশেন্দ্র দেবনাথ (৫২) উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের মৃত পরেশ দেবনাথের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সুরেশ দেবনাথ হবিগঞ্জের বাহুবলে যাচ্ছিলেন। পথে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁও নামক এলাকায় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *