সিলেট বিভাগ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হতে বিএনপির অন্তত এক ডজন নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে দলটির প্রয়াত নেতাদের সন্তানরাও রয়েছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ।

তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগ থেকে এক বা দুজনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হতে পারে।

দলীয় সূত্র আরও জানায়, যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা সক্রিয়ভাবে দলীয় সমর্থন পেতে কাজ করছেন। চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণার পর অন্যরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন না বলেও জানা গেছে।

এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারী নেত্রীদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, ছাবিনা খান, ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, অ্যাডভোকেট তহমীনা আকতার হাসেমী, অ্যাডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি) এবং মুনমুন তালুকদার।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল এবং তা নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *