সিলেটে ৩৬ ঘন্টার বিশেষ অভিযানে চালিয়ে ৩১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩৬ ঘন্টায় সিলেট জেলার ৭টি বিশ্বনাথ, ওসমানীনগর, গোলাগগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।

তিনি জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলাপুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া আসামির অনুপস্থিতিতে আদালতে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘসূত্রিতায় না গড়ায় সেজন্য গ্রেফতারি পরোয়ানা তামিলে জেলাপুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় গত ৩৬ ঘন্টায় সিলেট জেলার বিভিন্ন থানাপুলিশের অভিযানে ৫টি সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩১ আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বিশ্বনাথে ৬, ওসমানীনগরে ৬, গোলাগগঞ্জে ৮, বিয়ানীবাজারে ২, কানাইঘাটে ৪, জৈন্তাপুরে ২ ও গোয়াইনঘাটে ৩ জন। পরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *